View project Read more

পর্ব ১

১. তিগোর প্রধান কিশোর পাশা থাকে চাচা-চাচীর কাছে। ছোটবেলায় মোটর এক্সিডেন্টে তার মা-বাবা মারা যান। তারপর থেকে চাচা রাশেদ পাশা আর চাচী মারিয়া পাশার কাছেই মানুষ। চাচা-চাচী স্যালভিজ ইয়ার্ডের মালিক। তাঁরা নিঃসন্তান। ইয়ার্ডে ব্যাভারিয়ান দুই ভাই বোরিস এবং রোভার কাজ করে।এই হলো কিশোরের পার্মানেন্ট ফ্যামিলি মেম্বারেরা। কিছু গল্পে কিশোরের চাচা হিরণ পাশাকে পাওয়া যায় যিনি একজন বিজ্ঞানী। লধশের গল্পগুলোতে মিশা নামে কিশোরের এক খালাতো বোন এবং বিভিন্ন গল্পে ডন নামে খালাতো ভাইকে পাওয়া যায়। দুজনেই মেরিচাচীর ভাইবোনের সন্তান। নিকি পাঞ্চ নামে মেরিচাচীর আরেক বোনের ছেলেকেও তিন-চারটা গল্পে পাওয়া যায় যিনি গাড়ির বা ইঞ্জিনের জাদুকর নামে পরিচিত।এবং বাংলাদেশে কিশোরের মামা আরিফুর রহমানের কথাও পাওয়া যায়। কিশোরের পোষা দুটি কুকুরের কথা জানা যায়। গ্রীনহিলসের গল্পগুলোতে টিটু জাতে স্কটি এবং বাঘা নামে আরেকটি কুকুরের উল্লেখ আছে। কিশোর গাড়ি কেনে কিন্তু সেগুলো টিকে না বলে তাকে সাইকেলে, মুসা-রবিনের গাড়িতে বা পিক আপে বেশি পাওয়া যায়। ২. মুসা আমান তার বাবা-মায়ের একমাত্র সন্তান। মুসার বাবার নাম রাফাত আমান যিনি একজন উঁচুদরের সিনেমা টেকনিশিয়ান। মা গৃহিণী। মুসার খালাতো বোন ফারিহা তাবাসসুম হোসাইন এর কথা সাধারণত গ্রীনহিলসের গল্প গুলোতেই পাওয়া যায়। নানা গল্পে মুসার আরো কিছু কাজিনের কথা পাওয়া যায় তন্মধ্যে লধশের শত্রু বাবলি ছাড়া আর কেউ তেমন গুরুত্বপূর্ণ নয়। মুসাও একটা কুকুর পোষার চেষ্টা করে, চিতা নাম যাকে মাত্র তিনটি গল্পে পাওয়া যায়। মুসাকে জেলপি, ক্যাডিলাক, ফোক্সওয়াগন প্রভৃতি গাড়ি চালাতে দেখা যায়। মাঝে মাঝে তার পোষা ঘোড়া ফায়ার কিংবা কমেটকেও পাওয়া যায়। ৩. রবিন ও তার বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা রজার মিলফোর্ড সাংবাদিক এবং মা শেলী মিলফোর্ড মূলত গৃহিণী হলেও কিছু গল্পে তাঁকে টিচার এবং সাংবাদিক হিসেবে দেখা গেছে। রবিনের খালাতো বোন ক্যাসিকে নিয়ে একটা ভাল গল্প আছে। তার গুরুত্বপূর্ণ কোন কাজিনের কথা তেমন নেই। রবিন এর গাড়ি ফোক্স ওয়াগন। সে লাইব্রেরি এবং গানের কোম্পানিতে পার্টটাইম জব করে। ৪. তিন গোয়েন্দার নিজেদের প্রথম পরিচয় ভলিউম ২৬ এর ঝামেলা গল্পে। সেই গল্পে কিশোর, মুসা, রবিন, টিটু এবং ফারিহা থাকে। একই গল্পে ফগর‍্যাম্পারকট এর সাথেও পরিচয়। ৫. জরজিনা পার্কারের সাথে প্রথম পরিচয় ভলিউম ২/১ এর প্রেতসাধনা গল্পে। তিগো প্রথম গোবেল বীচে যায় একই ভলিউমের সাগরসৈকত গল্পে। ৬. প্রথম বাংলাদেশে আসে ভলিউম ১৩ এর ঢাকায় তিন গোয়েন্দা গল্পে। ৭. প্রথম গাড়ি চালায় ভলিউম ১৫ এর গাড়ির জাদুকর গল্পে। ৮. ভিন্ন ধর্মী উপসিরিজ এর মত কিছু গল্প এবং সিক্যুয়েল আছে তন্মধ্যে উল্লেখযোগ্য ভলিউম ৭১ এবং ৭৪ এর পিশাচবাহিনী এবং মহাকাশের কিশোর। ভলিউম ২৮ এবং ২৯ এর সৈকতে সাবধান এবং ভ্যাম্পায়ারের দ্বীপ, ভলিউম ৪১, ৪৩ এবং ৬০ এর সময়সুড়ঙ্গ, পিশাচকন্যা এবং টাইম ট্র‍্যাভেল। ভলিউম ২৪ এর মায়ানেকড়ে এবং প্রেতাত্মার প্রতিশোধ এবং ডেথসিটির গল্পগুলো যেগুলোতে রোডা নামে আরেকটা উল্লেখযোগ্য চরিত্র পাওয়া যায়। ৯. রোডার সাথে প্রথম পরিচয় ভলিউম ৬৪ এর মায়াপথ গল্পে। ১০. তিন গোয়েন্দার দুই প্রধান শত্রু টেরিয়ার ডয়েল এবং ডক্টর মুন। টেরিয়ার ডয়েলের সাথে প্রথম পরিচয় তিন গোয়েন্দা গল্পেই, ভলি ১/১। ডক্টর মুনের সাথে প্রথম দেখা মায়ানেকড়ে, ভলি ২৪. ১১. নকল কিশোর, ভলি ১৭ তে অবিকল কিশোরের মত দেখতে আরেক কিশোরের দেখা পাওয়া যায় আর ভলি ১৮ এর ওয়ার্নিং বেল গল্পে কিশোরের মত কণ্ঠস্বরের আরেকজনকে পাওয়া যায়।

পর্ব ২

১. কিশোরকে তিন গোয়েন্দার প্রধান বানানো হয় ভলিউম ৪৭ এর নেতা নির্বাচন গল্পে। এর আগের দুইটা গল্প (ঝামেলা,ভলি ২৬ এবং বিড়াল উধাও, ভলি ৪৫) মুসা নেতা থাকে। ২. তিন গোয়েন্দার প্রথম কার্ড ছাপানো হয় তিন গোয়েন্দা (ভলিউম-১/১) গল্পে। প্রথম কার্ডে তিনটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। প্রেতসাধনা(ভলি২/১) এ একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে কার্ড ছাপানো হয়। পরে আবার প্রশ্নবোধকে ফিরে যায়। ৩. চিত্রপরিচালক ডেভিস ক্রিস্টোফার এর মাধ্যমে তি গো সংস্থা গঠন করার পর প্রথম কেসটা পায়, সেটাও ভলি ১/১ এর তিন গোয়েন্দা গল্পে। ৪. তিন গোয়েন্দা ঘোড়া চালানো শেখে জরজিনা পার্কারের কাছ থেকে। এর উল্লেখ আছে ভলিউম ২/২ এর সবুজ ভূত গল্পে। একই গল্পে পুলিশ চীফ ইয়ান ফ্লেচার এর কাছেও সার্টিফিকেট পায়। ৫. কিশোর এর আরেক নাম মোটুরাম। এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভলিউম ১২ এর পাগল সংঘ গল্পে। ৬. জরজিনা পার্কারের পোষা কুকুর রাফিয়ান জাতে মাংগরল। এছাড়া কমেট নামে তার একটি মাদী অ্যাপালুসা ঘোড়া আছে। ৭. মুসার নানার নাম মিস্টার আরমান রাবাত। পাওয়া যায় ভলিউম ২৮ এর ডাকাতের পিছে গল্পে। ৮. মুসার গার্ল্ফ্রেন্ড হিসেবে ফারিহা গিলবার্ট/ডিকটারকে পাওয়া যায় ভলিউম ১৮ এর খাবারে বিষ এবং ভলিউম ১৯ এর গোরস্থানে আতংক গল্পে। ৯. নানা গল্পে 'পাহাড়ী ছাগল' রবিনের পা ভাঙার কথা আছে। এছাড়া ভলি ১/১ এর রূপালী মাকড়সা গল্পে মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কবিকৃতির মত এক ধরনের উপসর্গ দেখা দেয় তার। ১০. কিশোরের পেটের সমস্যার কথা পাওয়া যায় ভলি ১৮ এর খাবারে বিষ গল্পে। এছাড়া ভলি ২৩ এর গেল কোথায় গল্পে তার মারাত্মক জ্বর হয়। মানসিক ভারসাম্য হারায় ভলি ২৪ এর প্রেতাত্মার প্রতিশোধ এবং এবং মানসিক হাসপাতালে ভর্তি থাকে ভলি ৪৮ এর শ্বাপদের চোখ গল্পে। কানের অসুখ হয় ভলি ৩২ এর রাত্রি ভয়ঙ্কর গল্পে। ১১. মুসাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ভলিউম ৪০ এর গ্রেট মুসাইয়াসো গল্পে। ১২. ভলিউম ১২ এর ভাঙা ঘোড়া গল্পে টেরিয়ার ডয়েল এর পরিবারের প্রতিদ্বন্দ্বী হতে হয় তিন গোয়েন্দাকে।

পর্ব ৩

১. বিখ্যাত গোয়েন্দা ভিক্টর সাইমনের সাথে তিন গোয়েন্দার পরিচয় হয় খোঁড়া গোয়েন্দা(ভলিউম-১০) নামক গল্পে। ২. গোয়েন্দার পাইলট ল্যারি কংকলিন অনেক কেসে তিন গোয়েন্দাকে সহায়তা করেছে। আর মিস্টার সাইমনের ভিয়েতনামী চাকর নিশান জাং কিম এর রান্নার অত্যাচারের কাহিনী তো সর্বজনবিদিত। ৩. বাজিতে জেতা রোলস রয়েসের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ও সেটার খরচ যোগান দেয় অগাস্ট অগাস্ট, রক্তচক্ষু (ভলি২/১) এ। খাঁটি ইংরেজ শোফার হ্যানসনের সাথে যদিও প্রথম পরিচয় তিন গোয়েন্দা গল্পেই। ৪. তিন গোয়েন্দার কয়েকজন ঘনিষ্ট বন্ধুদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বিড ওয়াকার, টমাস মার্টিন, রিচি বুমার, শ্যারন শ্যাফটন, ডানা, রেমন র‍্যাফটন। ৫. ডানাকে নিয়ে শান এর গ্রীনহিলসের পটভূমিতে বেশ কিছু আধিভৌতিক গল্প আছে। ৬. ফরাসি চিত্রচোর এবং গরীবের রবিনহুড অ্যান্থনি শোঁপার সাথে প্রথম পরিচয় কাকাতুয়া রহস্য গল্পে, ভলি ৩/২. আরেকটি গল্পে তাঁকে পাওয়া যায়, সেটা হচ্ছে ভলি ৯ এর ঘড়ির গোলমাল। ৭. শামসুদ্দিন নওয়াব কর্তৃক সৃষ্ট গুরুত্বপূর্ণ চরিত্র ডিক কার্টার এবং মুসার পোষা কাকাতুয়া কিকো দুজনের ই আবির্ভাব ভলিউম ৯৬ এর দ্বীপরহস্য গল্পে। ৮. জরজিনা পার্কার কিডন্যাপড হয় ভলিউম ৫৪ এর স্বর্গদ্বীপ গল্পে। জিনা বাংলাদেশে আসে ভলিউম ৫৬ এর জয়দেবপুরে তিন গোয়েন্দা গল্পে। ৯. টকার এবং নটিকে প্রথম পাওয়া যায় ভলিউম ৭ এর বোম্বেটে গল্পে। পরবর্তীতে ভলিউম ২১ এর কালোহাত এবং ভলিউম ২২ এর চিতা নিরুদ্দেশ গল্পেও এদের পাওয়া যায়। ১০. রবিনের সাথে কিশোর-মুসার এবং জিনার সাথে তিন গোয়েন্দার ভুল বোঝাবুঝি হয় যথাক্রমে ভলিউম ৩৪ এর কিশোর জাদুকর এবং ভলিউম ৭৬ এর মৃত্যুর মুখে তিগো গল্পে। যদিও অচিরেই মিটে যায় তা।

CONTRIBUTOR : Shotabdi Bhattacharjee
কিশোর পাশা 

গভীর কালো মায়াময় চোখজোড়ায় তীক্ষ্ণ দৃষ্টি, একমাথা ঝাঁকড়া কোঁকড়ানো কালো চুলের ওপাশে প্রখর বুদ্ধিসম্পন্ন মগজের অধিকারী এক কিশোর।
নাম “ কিশোর পাশা"। মূলত বাঙালি হলেও আমেরিকার জন্মগত বাসিন্দা। লস অ্যাঞ্জেলেস এর রকি বীচ শহরে তাদের বাড়ি। বাবার নাম ছিল “ জাহেদ পাশা"। ছোটবেলায় এক মোটর দূর্ঘটনায় বাবা-মা দুজনকেই হারায় সে। তারপর থেকে চাচা “রাশেদ পাশা " ও চাচী “মারিয়া পাশা"র তত্বাবধানে বড় হয়। নিঃসন্তান মেরি চাচী অপরিচিত লোকের কাছে তাকে নিজের ছেলে বলেই পরিচয় দেন।
কিশোর যেখানেই যাক না কেনো, রহস্য যেন তার পিছুপিছু যায়।
তার প্রধান বৈশিষ্ট্য হলো, সে কোনো কিছু ভাবার সময় নিচের ঠোঁটে চিমটি কাটতে থাকে আর মাঝেমধ্যেই খুব হেঁয়ালিপূর্ণ কথাবার্তা বলে। তাছাড়া সে অত্যন্ত বাস্তববাদী। ভূত-প্রেতে তার কোন বিশ্বাস নেই। 
এছাড়া সে অনেক জায়গায় “মোটুরাম" নামেও পরিচিত। ছোটবেলায “পাগল সংঘ" নামে একটা টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে সে এই তকমা পেয়েছে।

CONTRIBUTOR : নাসিহা ইসলাম

Picture of Georgina Parker
জর্জিনা পার্কার-প্রতীকী চিত্র


তিন গোয়েন্দা সিরিজের অন্যতম প্রধান সহযোগী চরিত্র জরজিনা পার্কার, সংক্ষেপে জিনা। বিখ্যাত বিজ্ঞানী হ্যারিসন জোনাথন পার্কার এবং গৃহিনী ক্যারোলিন পার্কারের একমাত্র কন্যা সে। নিজেকে ছেলেদের বেশে সাজিয়ে প্রায়ই ঘোরাফেরা করে সে। তখন তাকে জর্জ নামে ডাকতে হয়।
সবসময় তার সাথে থাকে তার পোষা কুকুর রাফিয়ান। জিনাকে কয়েকটা গল্পে রকি বীচে এবং বেশির ভাগ গল্পে গোবেল বীচে দেখা গেছে। এছাড়া জিনার পরিবারের সাথে বেশ কয়েকবার তিন গোয়েন্দাও বিদেশভ্রমণে গিয়েছে। তামাটে চোখ এবং চুলের অধিকারী জিনার সাথে তিন গোয়েন্দার প্রথম পরিচয় ভলিউম ২/১ এর প্রেতসাধনা গল্পে। তিন গোয়েন্দার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে একই ভলিউমের সাগরসৈকত গল্পে। জিনার গোবেল দ্বীপ নামে নিজস্ব একটা দ্বীপ আছে। সে বদমেজাজী, ঝগড়ুটে, দুঃসাহসী, নৌকা চালানো এবং ঘোড়ায় চড়তে ওস্তাদ। সে গান গাইতে জানে এবং পোষা প্রাণীর প্রতি তার অগাধ মমতা। 

বদমেজাজী হলেও সে বন্ধুদের প্রতি বিশ্বস্ত এবং স্বাধীনচেতা। এনিড ব্লাইটনের ফেমাস ফাইভ সিরিজের জর্জিনা কোয়েন্টিন কিরিনের অনুরূপে গড়ে তোলা জর্জিনা পার্কার চরিত্রটিতে রকিব হাসান ও তাঁর নিজস্ব কিছু বৈশিষ্ট্য যোগ করেছেন। কিছু কিছু গল্পে কিশোরের প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। মুসার সাথে অধিকাংশ সময় খুনসুটিতে ব্যস্ত থাকে জিনা। তার পোষ্য রাফিয়ান জাতে মাংগরল, এবং নানা রহস্য সমাধানের কাজে তার অবদান অনস্বীকার্য।

জিনা আছে এমন ভলিউমের তালিকা

১. প্রেতসাধনা-ভলি ২.১ ২. সাগরসৈকত-ভলি ২.১ ৩. মৃত্যুখনি-ভলি ৩.১ ৪. ছুটি-ভলি ৩.২ ৫. ছিনতাই-ভলি ৪.১ ৬. হারানো উপত্যকা-ভলি ৪.২ ৭. মহাবিপদ-ভলি ৬ ৮. রত্নচোর-ভলি ৬ ৯. বোম্বেটে-ভলি ৭ ১০. আবার সম্মেলন-ভলি ৮ ১১. গোলাপী মুক্তো-ভলি ১১ ১২. প্রজাপতির খামার-ভলি ১২ ১৩. গাড়ির জাদুকর- ভলি ১৫ ১৪. কালো হাত- ভলি ২১ ১৫. মূর্তির হুঙ্কার- ভলি ২১ ১৬. চিতা নিরুদ্দেশ- ভলি ২২ ১৭. অভিনয়- ভলি ২২ ১৮. জিনার সেই দ্বীপ- ভলি ২৫ ১৯. রাতের আঁধারে- ভলি ২৭ ২০. সৈকতে সাবধান- ভলি ২৯ ২১. যুদ্ধ ঘোষণা- ভলি ৩৪ ২২. নতুন স্যার- ভলি ৪১ ২৩. পিশাচকন্যা- ভলি ৪১ ২৪. এখানেও ঝামেলা- ভলি ৪২ ২৫. ডাকাত সর্দার- ভলি ৪২ ২৬. সময়সুড়ঙ্গ- ভলি ৪৩ ২৭. হারানো জাহাজ- ভলি ৪৮ ২৯. মাছির সার্কাস- ভলি ৪৯ ৩০. মঞ্চভীতি- ভলি ৪৯ ৩১. খেলনা ভালুক- ভলি ৫০ ৩২. স্বর্গদ্বীপ- ভলি ৫৪ ৩৩. টাক রহস্য- ভলি ৫৫ ৩৪. জয়দেবপুরে তিন গোয়েন্দা- ভলি ৫৬ ৩৫. পাগলের গুপ্তধন- ভলি ৬৯ ৩৬. পিশাচবাহিনী- ভলি ৭১ ৩৭. মহাকাশের কিশোর- ভলি ৭৪ ৩৮. মৃত্যুর মুখে তিগো- ভলি ৭৬ ৩৯. চ্যাম্পিয়ন গোয়েন্দা- ভলি ৭৭ ৪০. মায়াশহর-ভলি ৭৮ ৪১. মুখোশ পরা মানুষ- ভলি ৮০ ৪২. অদৃশ্য রশ্মি- ভলি ৮০ ৪৩. বিষাক্ত ছোবল- ভলি ৮৪ ৪৪. পাহাড়ে বন্দি- ভলি ৮৬ ৪৫. সাগরে শঙ্কা- ভলি ৯০ ৪৬. মরণসঙ্কেত- ভলি ৯৫ ৪৭. দ্বীপরহস্য- ভলি ৯৬ ৪৮. দূর্গরহস্য- ভলি ৯৬ ৪৯. ঝড়ের দ্বীপ- ভলি ৯৮ ৫০. তুষারদানো-ভলি ১০০ ৫১. ভূতুড়ে ট্রেইন- ভলি ১০৫ ৫২. লাটসাহেব- ভলি ১০৬/২ ৫৩. গৃহযুদ্ধ - ভলি ১১৩/২ ৫৪. মঞ্চনাটক- ভলি ১১৪/২ ৫৫. ভূতুড়ে বর্ম- ভলি ১১৫/২ ৫৬. ভূতুড়ে দূর্গ- ভলি ১১৬/২ ৫৭. ভয়াল সেই রাত- ১১৯/২ ৫৮. দেবতার শহরে- ভলি ১২০/২ ৫৯. খেলার আসর- ভলি ১২১ ৬০. কুয়াশাদ্বীপ- ভলি ১২১/২ ৬১. ড্রাগনরাজার দেশে- ভলি ১২৭ ৬২. স্বাধীনতা তুমি- ভলি ১২৮ ৬৩. ভূতুড়ে জাহাজ- ভলি ১২৮ ৬৪. ভূতের শহর- ভলি ১৩০/২ ৬৫. মেলায় ঝামেলা- ভলি ১৩০/২ ৬৬. প্যালেস থিয়েটার রহস্য- ভলি ১৩৩ ৬৭. নেকড়েমানুষ- ভলি ১৩৬ ৬৮. খলিফার দরবারে- ভলি ১৩৭ ৬৯. হারানো গায়ের রহস্য- ভলি ১৩৮ ৭০. ভূতুড়ে জাহাজের রহস্য- ভলি ১৩৯ ৭১. মেঘড্রাগন- ভলি ১৪০
◆অল্প আছে এমন গল্পঃ ১. নরকে হাজির- ভলি ৩০ ২. খেলার নেশা- ভলি ৩১ ৩. বুদ্ধির খেলা- ভলি ১১৪

CONTRIBUTOR : শতাব্দী ভট্টাচার্য