View project Read more

পর্ব ১

১. তিগোর প্রধান কিশোর পাশা থাকে চাচা-চাচীর কাছে। ছোটবেলায় মোটর এক্সিডেন্টে তার মা-বাবা মারা যান। তারপর থেকে চাচা রাশেদ পাশা আর চাচী মারিয়া পাশার কাছেই মানুষ। চাচা-চাচী স্যালভিজ ইয়ার্ডের মালিক। তাঁরা নিঃসন্তান। ইয়ার্ডে ব্যাভারিয়ান দুই ভাই বোরিস এবং রোভার কাজ করে।এই হলো কিশোরের পার্মানেন্ট ফ্যামিলি মেম্বারেরা। কিছু গল্পে কিশোরের চাচা হিরণ পাশাকে পাওয়া যায় যিনি একজন বিজ্ঞানী। লধশের গল্পগুলোতে মিশা নামে কিশোরের এক খালাতো বোন এবং বিভিন্ন গল্পে ডন নামে খালাতো ভাইকে পাওয়া যায়। দুজনেই মেরিচাচীর ভাইবোনের সন্তান। নিকি পাঞ্চ নামে মেরিচাচীর আরেক বোনের ছেলেকেও তিন-চারটা গল্পে পাওয়া যায় যিনি গাড়ির বা ইঞ্জিনের জাদুকর নামে পরিচিত।এবং বাংলাদেশে কিশোরের মামা আরিফুর রহমানের কথাও পাওয়া যায়। কিশোরের পোষা দুটি কুকুরের কথা জানা যায়। গ্রীনহিলসের গল্পগুলোতে টিটু জাতে স্কটি এবং বাঘা নামে আরেকটি কুকুরের উল্লেখ আছে। কিশোর গাড়ি কেনে কিন্তু সেগুলো টিকে না বলে তাকে সাইকেলে, মুসা-রবিনের গাড়িতে বা পিক আপে বেশি পাওয়া যায়। ২. মুসা আমান তার বাবা-মায়ের একমাত্র সন্তান। মুসার বাবার নাম রাফাত আমান যিনি একজন উঁচুদরের সিনেমা টেকনিশিয়ান। মা গৃহিণী। মুসার খালাতো বোন ফারিহা তাবাসসুম হোসাইন এর কথা সাধারণত গ্রীনহিলসের গল্প গুলোতেই পাওয়া যায়। নানা গল্পে মুসার আরো কিছু কাজিনের কথা পাওয়া যায় তন্মধ্যে লধশের শত্রু বাবলি ছাড়া আর কেউ তেমন গুরুত্বপূর্ণ নয়। মুসাও একটা কুকুর পোষার চেষ্টা করে, চিতা নাম যাকে মাত্র তিনটি গল্পে পাওয়া যায়। মুসাকে জেলপি, ক্যাডিলাক, ফোক্সওয়াগন প্রভৃতি গাড়ি চালাতে দেখা যায়। মাঝে মাঝে তার পোষা ঘোড়া ফায়ার কিংবা কমেটকেও পাওয়া যায়। ৩. রবিন ও তার বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা রজার মিলফোর্ড সাংবাদিক এবং মা শেলী মিলফোর্ড মূলত গৃহিণী হলেও কিছু গল্পে তাঁকে টিচার এবং সাংবাদিক হিসেবে দেখা গেছে। রবিনের খালাতো বোন ক্যাসিকে নিয়ে একটা ভাল গল্প আছে। তার গুরুত্বপূর্ণ কোন কাজিনের কথা তেমন নেই। রবিন এর গাড়ি ফোক্স ওয়াগন। সে লাইব্রেরি এবং গানের কোম্পানিতে পার্টটাইম জব করে। ৪. তিন গোয়েন্দার নিজেদের প্রথম পরিচয় ভলিউম ২৬ এর ঝামেলা গল্পে। সেই গল্পে কিশোর, মুসা, রবিন, টিটু এবং ফারিহা থাকে। একই গল্পে ফগর‍্যাম্পারকট এর সাথেও পরিচয়। ৫. জরজিনা পার্কারের সাথে প্রথম পরিচয় ভলিউম ২/১ এর প্রেতসাধনা গল্পে। তিগো প্রথম গোবেল বীচে যায় একই ভলিউমের সাগরসৈকত গল্পে। ৬. প্রথম বাংলাদেশে আসে ভলিউম ১৩ এর ঢাকায় তিন গোয়েন্দা গল্পে। ৭. প্রথম গাড়ি চালায় ভলিউম ১৫ এর গাড়ির জাদুকর গল্পে। ৮. ভিন্ন ধর্মী উপসিরিজ এর মত কিছু গল্প এবং সিক্যুয়েল আছে তন্মধ্যে উল্লেখযোগ্য ভলিউম ৭১ এবং ৭৪ এর পিশাচবাহিনী এবং মহাকাশের কিশোর। ভলিউম ২৮ এবং ২৯ এর সৈকতে সাবধান এবং ভ্যাম্পায়ারের দ্বীপ, ভলিউম ৪১, ৪৩ এবং ৬০ এর সময়সুড়ঙ্গ, পিশাচকন্যা এবং টাইম ট্র‍্যাভেল। ভলিউম ২৪ এর মায়ানেকড়ে এবং প্রেতাত্মার প্রতিশোধ এবং ডেথসিটির গল্পগুলো যেগুলোতে রোডা নামে আরেকটা উল্লেখযোগ্য চরিত্র পাওয়া যায়। ৯. রোডার সাথে প্রথম পরিচয় ভলিউম ৬৪ এর মায়াপথ গল্পে। ১০. তিন গোয়েন্দার দুই প্রধান শত্রু টেরিয়ার ডয়েল এবং ডক্টর মুন। টেরিয়ার ডয়েলের সাথে প্রথম পরিচয় তিন গোয়েন্দা গল্পেই, ভলি ১/১। ডক্টর মুনের সাথে প্রথম দেখা মায়ানেকড়ে, ভলি ২৪. ১১. নকল কিশোর, ভলি ১৭ তে অবিকল কিশোরের মত দেখতে আরেক কিশোরের দেখা পাওয়া যায় আর ভলি ১৮ এর ওয়ার্নিং বেল গল্পে কিশোরের মত কণ্ঠস্বরের আরেকজনকে পাওয়া যায়।

পর্ব ২

১. কিশোরকে তিন গোয়েন্দার প্রধান বানানো হয় ভলিউম ৪৭ এর নেতা নির্বাচন গল্পে। এর আগের দুইটা গল্প (ঝামেলা,ভলি ২৬ এবং বিড়াল উধাও, ভলি ৪৫) মুসা নেতা থাকে। ২. তিন গোয়েন্দার প্রথম কার্ড ছাপানো হয় তিন গোয়েন্দা (ভলিউম-১/১) গল্পে। প্রথম কার্ডে তিনটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। প্রেতসাধনা(ভলি২/১) এ একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে কার্ড ছাপানো হয়। পরে আবার প্রশ্নবোধকে ফিরে যায়। ৩. চিত্রপরিচালক ডেভিস ক্রিস্টোফার এর মাধ্যমে তি গো সংস্থা গঠন করার পর প্রথম কেসটা পায়, সেটাও ভলি ১/১ এর তিন গোয়েন্দা গল্পে। ৪. তিন গোয়েন্দা ঘোড়া চালানো শেখে জরজিনা পার্কারের কাছ থেকে। এর উল্লেখ আছে ভলিউম ২/২ এর সবুজ ভূত গল্পে। একই গল্পে পুলিশ চীফ ইয়ান ফ্লেচার এর কাছেও সার্টিফিকেট পায়। ৫. কিশোর এর আরেক নাম মোটুরাম। এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভলিউম ১২ এর পাগল সংঘ গল্পে। ৬. জরজিনা পার্কারের পোষা কুকুর রাফিয়ান জাতে মাংগরল। এছাড়া কমেট নামে তার একটি মাদী অ্যাপালুসা ঘোড়া আছে। ৭. মুসার নানার নাম মিস্টার আরমান রাবাত। পাওয়া যায় ভলিউম ২৮ এর ডাকাতের পিছে গল্পে। ৮. মুসার গার্ল্ফ্রেন্ড হিসেবে ফারিহা গিলবার্ট/ডিকটারকে পাওয়া যায় ভলিউম ১৮ এর খাবারে বিষ এবং ভলিউম ১৯ এর গোরস্থানে আতংক গল্পে। ৯. নানা গল্পে 'পাহাড়ী ছাগল' রবিনের পা ভাঙার কথা আছে। এছাড়া ভলি ১/১ এর রূপালী মাকড়সা গল্পে মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কবিকৃতির মত এক ধরনের উপসর্গ দেখা দেয় তার। ১০. কিশোরের পেটের সমস্যার কথা পাওয়া যায় ভলি ১৮ এর খাবারে বিষ গল্পে। এছাড়া ভলি ২৩ এর গেল কোথায় গল্পে তার মারাত্মক জ্বর হয়। মানসিক ভারসাম্য হারায় ভলি ২৪ এর প্রেতাত্মার প্রতিশোধ এবং এবং মানসিক হাসপাতালে ভর্তি থাকে ভলি ৪৮ এর শ্বাপদের চোখ গল্পে। কানের অসুখ হয় ভলি ৩২ এর রাত্রি ভয়ঙ্কর গল্পে। ১১. মুসাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ভলিউম ৪০ এর গ্রেট মুসাইয়াসো গল্পে। ১২. ভলিউম ১২ এর ভাঙা ঘোড়া গল্পে টেরিয়ার ডয়েল এর পরিবারের প্রতিদ্বন্দ্বী হতে হয় তিন গোয়েন্দাকে।

পর্ব ৩

১. বিখ্যাত গোয়েন্দা ভিক্টর সাইমনের সাথে তিন গোয়েন্দার পরিচয় হয় খোঁড়া গোয়েন্দা(ভলিউম-১০) নামক গল্পে। ২. গোয়েন্দার পাইলট ল্যারি কংকলিন অনেক কেসে তিন গোয়েন্দাকে সহায়তা করেছে। আর মিস্টার সাইমনের ভিয়েতনামী চাকর নিশান জাং কিম এর রান্নার অত্যাচারের কাহিনী তো সর্বজনবিদিত। ৩. বাজিতে জেতা রোলস রয়েসের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ও সেটার খরচ যোগান দেয় অগাস্ট অগাস্ট, রক্তচক্ষু (ভলি২/১) এ। খাঁটি ইংরেজ শোফার হ্যানসনের সাথে যদিও প্রথম পরিচয় তিন গোয়েন্দা গল্পেই। ৪. তিন গোয়েন্দার কয়েকজন ঘনিষ্ট বন্ধুদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বিড ওয়াকার, টমাস মার্টিন, রিচি বুমার, শ্যারন শ্যাফটন, ডানা, রেমন র‍্যাফটন। ৫. ডানাকে নিয়ে শান এর গ্রীনহিলসের পটভূমিতে বেশ কিছু আধিভৌতিক গল্প আছে। ৬. ফরাসি চিত্রচোর এবং গরীবের রবিনহুড অ্যান্থনি শোঁপার সাথে প্রথম পরিচয় কাকাতুয়া রহস্য গল্পে, ভলি ৩/২. আরেকটি গল্পে তাঁকে পাওয়া যায়, সেটা হচ্ছে ভলি ৯ এর ঘড়ির গোলমাল। ৭. শামসুদ্দিন নওয়াব কর্তৃক সৃষ্ট গুরুত্বপূর্ণ চরিত্র ডিক কার্টার এবং মুসার পোষা কাকাতুয়া কিকো দুজনের ই আবির্ভাব ভলিউম ৯৬ এর দ্বীপরহস্য গল্পে। ৮. জরজিনা পার্কার কিডন্যাপড হয় ভলিউম ৫৪ এর স্বর্গদ্বীপ গল্পে। জিনা বাংলাদেশে আসে ভলিউম ৫৬ এর জয়দেবপুরে তিন গোয়েন্দা গল্পে। ৯. টকার এবং নটিকে প্রথম পাওয়া যায় ভলিউম ৭ এর বোম্বেটে গল্পে। পরবর্তীতে ভলিউম ২১ এর কালোহাত এবং ভলিউম ২২ এর চিতা নিরুদ্দেশ গল্পেও এদের পাওয়া যায়। ১০. রবিনের সাথে কিশোর-মুসার এবং জিনার সাথে তিন গোয়েন্দার ভুল বোঝাবুঝি হয় যথাক্রমে ভলিউম ৩৪ এর কিশোর জাদুকর এবং ভলিউম ৭৬ এর মৃত্যুর মুখে তিগো গল্পে। যদিও অচিরেই মিটে যায় তা।

CONTRIBUTOR : Shotabdi Bhattacharjee
Picture of Georgina Parker
জর্জিনা পার্কার-প্রতীকী চিত্র


তিন গোয়েন্দা সিরিজের অন্যতম প্রধান সহযোগী চরিত্র জরজিনা পার্কার, সংক্ষেপে জিনা। বিখ্যাত বিজ্ঞানী হ্যারিসন জোনাথন পার্কার এবং গৃহিনী ক্যারোলিন পার্কারের একমাত্র কন্যা সে। নিজেকে ছেলেদের বেশে সাজিয়ে প্রায়ই ঘোরাফেরা করে সে। তখন তাকে জর্জ নামে ডাকতে হয়।
সবসময় তার সাথে থাকে তার পোষা কুকুর রাফিয়ান। জিনাকে কয়েকটা গল্পে রকি বীচে এবং বেশির ভাগ গল্পে গোবেল বীচে দেখা গেছে। এছাড়া জিনার পরিবারের সাথে বেশ কয়েকবার তিন গোয়েন্দাও বিদেশভ্রমণে গিয়েছে। তামাটে চোখ এবং চুলের অধিকারী জিনার সাথে তিন গোয়েন্দার প্রথম পরিচয় ভলিউম ২/১ এর প্রেতসাধনা গল্পে। তিন গোয়েন্দার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে একই ভলিউমের সাগরসৈকত গল্পে। জিনার গোবেল দ্বীপ নামে নিজস্ব একটা দ্বীপ আছে। সে বদমেজাজী, ঝগড়ুটে, দুঃসাহসী, নৌকা চালানো এবং ঘোড়ায় চড়তে ওস্তাদ। সে গান গাইতে জানে এবং পোষা প্রাণীর প্রতি তার অগাধ মমতা। 

বদমেজাজী হলেও সে বন্ধুদের প্রতি বিশ্বস্ত এবং স্বাধীনচেতা। এনিড ব্লাইটনের ফেমাস ফাইভ সিরিজের জর্জিনা কোয়েন্টিন কিরিনের অনুরূপে গড়ে তোলা জর্জিনা পার্কার চরিত্রটিতে রকিব হাসান ও তাঁর নিজস্ব কিছু বৈশিষ্ট্য যোগ করেছেন। কিছু কিছু গল্পে কিশোরের প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। মুসার সাথে অধিকাংশ সময় খুনসুটিতে ব্যস্ত থাকে জিনা। তার পোষ্য রাফিয়ান জাতে মাংগরল, এবং নানা রহস্য সমাধানের কাজে তার অবদান অনস্বীকার্য।

জিনা আছে এমন ভলিউমের তালিকা

১. প্রেতসাধনা-ভলি ২.১ ২. সাগরসৈকত-ভলি ২.১ ৩. মৃত্যুখনি-ভলি ৩.১ ৪. ছুটি-ভলি ৩.২ ৫. ছিনতাই-ভলি ৪.১ ৬. হারানো উপত্যকা-ভলি ৪.২ ৭. মহাবিপদ-ভলি ৬ ৮. রত্নচোর-ভলি ৬ ৯. বোম্বেটে-ভলি ৭ ১০. আবার সম্মেলন-ভলি ৮ ১১. গোলাপী মুক্তো-ভলি ১১ ১২. প্রজাপতির খামার-ভলি ১২ ১৩. গাড়ির জাদুকর- ভলি ১৫ ১৪. কালো হাত- ভলি ২১ ১৫. মূর্তির হুঙ্কার- ভলি ২১ ১৬. চিতা নিরুদ্দেশ- ভলি ২২ ১৭. অভিনয়- ভলি ২২ ১৮. জিনার সেই দ্বীপ- ভলি ২৫ ১৯. রাতের আঁধারে- ভলি ২৭ ২০. সৈকতে সাবধান- ভলি ২৯ ২১. যুদ্ধ ঘোষণা- ভলি ৩৪ ২২. নতুন স্যার- ভলি ৪১ ২৩. পিশাচকন্যা- ভলি ৪১ ২৪. এখানেও ঝামেলা- ভলি ৪২ ২৫. ডাকাত সর্দার- ভলি ৪২ ২৬. সময়সুড়ঙ্গ- ভলি ৪৩ ২৭. হারানো জাহাজ- ভলি ৪৮ ২৯. মাছির সার্কাস- ভলি ৪৯ ৩০. মঞ্চভীতি- ভলি ৪৯ ৩১. খেলনা ভালুক- ভলি ৫০ ৩২. স্বর্গদ্বীপ- ভলি ৫৪ ৩৩. টাক রহস্য- ভলি ৫৫ ৩৪. জয়দেবপুরে তিন গোয়েন্দা- ভলি ৫৬ ৩৫. পাগলের গুপ্তধন- ভলি ৬৯ ৩৬. পিশাচবাহিনী- ভলি ৭১ ৩৭. মহাকাশের কিশোর- ভলি ৭৪ ৩৮. মৃত্যুর মুখে তিগো- ভলি ৭৬ ৩৯. চ্যাম্পিয়ন গোয়েন্দা- ভলি ৭৭ ৪০. মায়াশহর-ভলি ৭৮ ৪১. মুখোশ পরা মানুষ- ভলি ৮০ ৪২. অদৃশ্য রশ্মি- ভলি ৮০ ৪৩. বিষাক্ত ছোবল- ভলি ৮৪ ৪৪. পাহাড়ে বন্দি- ভলি ৮৬ ৪৫. সাগরে শঙ্কা- ভলি ৯০ ৪৬. মরণসঙ্কেত- ভলি ৯৫ ৪৭. দ্বীপরহস্য- ভলি ৯৬ ৪৮. দূর্গরহস্য- ভলি ৯৬ ৪৯. ঝড়ের দ্বীপ- ভলি ৯৮ ৫০. তুষারদানো-ভলি ১০০ ৫১. ভূতুড়ে ট্রেইন- ভলি ১০৫ ৫২. লাটসাহেব- ভলি ১০৬/২ ৫৩. গৃহযুদ্ধ - ভলি ১১৩/২ ৫৪. মঞ্চনাটক- ভলি ১১৪/২ ৫৫. ভূতুড়ে বর্ম- ভলি ১১৫/২ ৫৬. ভূতুড়ে দূর্গ- ভলি ১১৬/২ ৫৭. ভয়াল সেই রাত- ১১৯/২ ৫৮. দেবতার শহরে- ভলি ১২০/২ ৫৯. খেলার আসর- ভলি ১২১ ৬০. কুয়াশাদ্বীপ- ভলি ১২১/২ ৬১. ড্রাগনরাজার দেশে- ভলি ১২৭ ৬২. স্বাধীনতা তুমি- ভলি ১২৮ ৬৩. ভূতুড়ে জাহাজ- ভলি ১২৮ ৬৪. ভূতের শহর- ভলি ১৩০/২ ৬৫. মেলায় ঝামেলা- ভলি ১৩০/২ ৬৬. প্যালেস থিয়েটার রহস্য- ভলি ১৩৩ ৬৭. নেকড়েমানুষ- ভলি ১৩৬ ৬৮. খলিফার দরবারে- ভলি ১৩৭ ৬৯. হারানো গায়ের রহস্য- ভলি ১৩৮ ৭০. ভূতুড়ে জাহাজের রহস্য- ভলি ১৩৯ ৭১. মেঘড্রাগন- ভলি ১৪০
◆অল্প আছে এমন গল্পঃ ১. নরকে হাজির- ভলি ৩০ ২. খেলার নেশা- ভলি ৩১ ৩. বুদ্ধির খেলা- ভলি ১১৪

CONTRIBUTOR : শতাব্দী ভট্টাচার্য


তিন গোয়েন্দা সিরিজ যে মৌলিক গল্প নয়, বরং বিভিন্ন বিদেশী গল্প অবলম্বনে রচিত হয় একথা এখন প্রায় সবাই জানেন। পরবর্তীতে বিদেশী বিভিন্ন সিরিজ থেকে গল্প ধার করা হলেও রকিব হাসান 'তিন গোয়েন্দা' শুরু করেছিলেন আমেরিকান লেখক Robert Arthur, Jr. এর The Three Investigators সিরিজ অবলম্বনে। এই সিরিজ আমেরিকায় এতই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে এই সিরিজ অবলম্বনে ধারাবাহিক ভাবে বই প্রকাশিত হয়। বাংলাদেশে যেমন 'তিন গোয়েন্দা' তেমনই জার্মানী, পোল্যান্ড, স্পেন, ভারত, পাকিস্তানে ভিন্ন ভিন্ন নামে সিরিজটি প্রকাশিত হয়। স্বাভাবিকভাবেই প্রধান চরিত্রগুলোর নামেও আসে পরিবর্তন।

The Three Investigators সিরিজে প্রধান তিনটি চরিত্রের নাম ছিল 

Jupiter "Jupe" Jones - First Investigator,
Peter "Pete" Crenshaw - Second Investigator,
Robert "Bob" Andrews, Records and Researcher.

যারা 'তিন গোয়েন্দা' সিরিজে যথাক্রমে 'কিশোর পাশা', মুসা আমান' এবং রবিন মিলফোর্ড নামে পরিচিত হয়েছে। ভারতে সিরিজটি প্রকাশিত হয় "Bal Secret Agent 555 Ranga, Ganga & Shirazi" শিরোনামে, যেখানে প্রধান তিনটি চরিত্রের নাম ছিল যথাক্রমে - রাঙ্গা, গঙ্গা এবং সিরাজি। রাঙা হচ্ছে পিট, গঙ্গা হচ্ছে জুপি এবং সিরাজী হচ্ছে বব। ১৯৭০-এর দশকে দিলি্লর ওয়েস্ট প্যাটেল নগরের খেল-খিলাদি প্রকাশনের ব্যানারে এ সিরিজ প্রকাশিত হয়। পাকিস্তানে উর্দু ভাষায় এ সিরিজটি প্রকাশিত হয় ফিরোজানস প্রকাশনীর ব্যানারে। সেখানে ১৯৮০'র দশকের শুরুতে এ সিরিজটি প্রকাশিত হয়। উর্দুতে তিন গোয়েন্দার চরিত্রটি এরকম উমার (জুপিটার জোনস), নাসিম (পিট), আকিব (বব)। তাদের মার্সিডিজ ড্রাইভারের নাম আল্লাহবাদ। তারা বসবাস করে করিমাবাদে। সলিম আহমেদ সিদ্দিকী এবং মকবুল জাহাঙ্গীর হচ্ছেন তিন গোয়েন্দার পাকিস্তান ভার্সনের অনুবাদক। পাকিস্তানের সংস্কৃতি এবং আবহাওয়ার সঙ্গে সমন্বয় করে তারা খুব সুন্দরভাবে সিরিজটি অনুবাদ করেছেন।

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, স্পেন, ফ্রান্স, ইতালি, সস্নোভাকিয়া, পোলান্ড, জার্মানিতে এ তিন গোয়েন্দা সিরিজ প্রকাশিত হয়েছে। 

এই সিরিজের বই যখন শেষের দিকে তখন রকিব হাসান হাত দেন ব্রিটিশ লেখিকা Enid Blyton এর জনপ্রিয় সিরিজ 'The Famous Five' থেকে রুপান্তর করার কাজে।' তিন বন্ধু' সিরিজের বইগুলো লেখা হয়েছে এই সিরিজ অবলম্বনেই। এই সিরিজের চরিত্রগুলোর বয়স অপেক্ষাকৃত কম আর পটভূমি গ্রামের হওয়ায় রকিব হাসান সিরিজটাকে তিন গোয়েন্দার ছোট বয়সের কাহিনী হিসেবে চালিয়ে দেন। আর প্রধান চরিত্র তিনটির জায়গায় পাঁচটি থাকায় ঢুকে পড়ল ফারিহা এবং টিটু, মাঝেমধ্যে জিনা আর রাফি। ঠিক এর উল্টোটা ঘটল Edward Stratemeyer এর The Hardy Boys সিরিজ অবলম্বনে (এই সিরিজ থেকে রকিব হাসান 'জাফর চৌধুরি' ছদ্মনামে রোমহর্ষক সিরিজেরও বেশ কিছু বই লিখেছেন) বই লেখার ক্ষেত্রে। কারন এই সিরিজের চরিত্রগুলো ছিল অপেক্ষাকৃত বয়সে বড়। কাজেই তিন গোয়েন্দা সাইকেল ছেড়ে গাড়িতে উঠল, প্লেন চালানো শুরু করল, রবিন লাইব্রেরি ছেড়ে ঢুকল মিউজিকের ভূবনে! সবচেয়ে মজার বিষয় ছিল যে, এই সিরিজের মূল চরিত্র ছিল দুটি, দুই ভাই ফ্র্যাঙ্ক এবং জো (রোমহর্ষক সিরিজের রেজা এবং সুজা)। কিন্তু তিন গোয়েন্দা সিরিজের চরিত্র তো তিনজন! কি করা যায়! রকিব হাসানের মুন্সিয়ানা এখানেই, মুসাকে তাঁর মা লাগিয়ে দিলেন বাগান পরিস্কার করার কাজে, অথবা রবিন বসে গেল সাংবাদিক বাবাকে সাহায্য করার জন্য কিংবা মেরি চাচি কিশোরকে লাগিয়ে দিলেন ইয়ার্ডের জঞ্জাল সাফ করার কাজে। মোটকথা, তিনজনকে একসাথে পাওয়া যেতে লাগল খুবই কম। রকিব হাসানের অনুবাদের মুন্সিয়ানায় তা প্রায় ধরাই গেল না, যদিও মাঝে মধ্যে আলোচনা বিভাগে চিঠি আসত এই অভিযোগ করে যে, 'অমুক বইয়ে মুসার ভূমিকা ছিল কম, তমুক বইয়ে রবিনের কিংবা তিন গোয়েন্দা বড় হয়ে গেছে! ইত্যাদি ইত্যাদি! তাঁরপরও সিরিজটায় জনপ্রিয়তায় ভাটা পড়লনা এতটুকুও, কারন The Hardy Boys এর কাহিনী গুলো ছিল যথেষ্ট মানসম্মত এবং রকিব হাসান রূপান্তরে ছিলেন তারচেয়ে বেশি সাবলীল। ইতিমধ্যেই উইলার্ড প্রাইসের অ্যাডভেঞ্চার সিরিজ অবলম্বনে 'ভীষন্য অরন্য'র মত বেশ কিছু বই লেখা হয়ে গেছে। 'জলদস্যুর দ্বীপ' থেকে শুরু করে ওমর শরীফের সব বই নেয়া হয়েছে ক্যাপ্টেন জোনস এর 'বিগলস' সিরিজ থেকে। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল তখনই যখন আর মানসম্মত এবং সঙ্গতিপূর্ন বিদেশী সিরিজের খোঁজ পাওয়া গেলনা। তিন গোয়েন্দা সিরিজের মানেরও পতন শুরু হল। সিরিজটাকে চালিয়ে যাওয়ার স্বার্থে (মূলত ব্যাবসায়িক স্বার্থে, কারন তিন গোয়েন্দা সিরিজ ছিল সেবা প্রকাশনীর সবচেয়ে লাভজনক সিরিজ, এমনকি মাসুদ রানার চেয়েও) অসঙ্গতিপূর্ন বিভিন্ন সিরিজ থেকে অনূবাদ করে সিরিজটি চালানো শুরু হল (এখনও হচ্ছে), ঠিক এই পর্যায়ে তিন গোয়েন্দায় আগমন ঘটল ভূত প্রেত, দৈত্য দানব, ডাইনি-জাদুকর সহ নানান শিশুতোষ আর উদ্ভট বিষয়ের। যারা তিন গোয়েন্দার নিম্নমান এবং ধ্বংসের জন্য শামসুদ্দিন নওয়াবকে নিয়মিত শাপশাপান্ত করেন তাঁরা দয়া করে রকিব হাসানের লেখা শেষের দিকের বইগুলা পড়ে দেখবেন - প্রেতাত্মার প্রতিশোধ, পিশাচ কন্যা, সময় সুড়ঙ্গ, পোষা ডাইনোসর, ডীপফ্রিজ, মাছেরা সাবধান। এই বইগুলো রকিব হাসানই লিখেছিলেন, এখনকার শামসুদ্দিন নওয়াবের নামে প্রকাশিত বইগুলোর চেয়ে কতটুকু ভাল ছিল এগুলো? যারা মনে করেন যে রকিব হাসান তিন গোয়েন্দা লিখলেই সেই পুরনো তিন গোয়েন্দার স্বাদ পাওয়া যাবে, তাঁরা বিভিন্ন প্রকাশনী থেকে রকিব হাসানের লেখা কিশোর থ্রিলার বা 'গোয়েন্দা কিশোর মুসা রবিন' সিরিজের বই গুলো পড়ে দেখতে পারেন - লাস্ট যেটা পড়লাম সেটায়, এক কাঁদার দানো কিশোরের হাতের ঘাম চেটে খেয়ে মারা যায়! আইনি জটিলতার কারণে 'তিন গোয়েন্দা' নাম হয়তো ব্যাবহার করতে পারছেন না রকিব হাসান, কিন্তু 'কিশোর-মুসা-রবিন' এই নামগুলো তো ঠিকই ব্যাবহার করতে পারছেন। তাহলে লেখার এই দৈন্যদশা কেন? কারণটা আগেই বলা হয়েছে - মানসম্মত এবং সঙ্গতিপূর্ন বিদেশী সিরিজের সন্ধান পাওয়া যাচ্ছে না অথবা সেই পরিশ্রমটুকুও লেখকেরা করতে চাচ্ছেন না!  সেই সময়ে দেশে কিছু ভুইফোর পেপারব্যাক প্রকাশনী গড়ে উঠেছিল - ক্যাথার্সিস, কথামেলা এইসব। বাজারে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য রকিব হাসানের মত জনপ্রিয় লেখকের দরকার ছিল তাঁদের (ইতিমধ্যেই শওকত হোসেন, ইফতেখার আমিন, আলীম আজিজ সহ সেবার অনেক প্রাক্তন লেখকই কথামেলায় যোগ দিয়েছিলেন)। স্বাভাবিক ভাবেই সম্পূর্ন পেশাদার লেখক রকিব হাসানও সেবার পাশাপাশি বাইরে থেকেও তিন গোয়েন্দা লিখতে চাইলেন (কারণটা আগেই বলা হয়েছে)। কিন্তু সমস্যা হল তিন গোয়েন্দার কপিরাইট সেবা প্রকাশনীর। এক পর্যায়ে সেবা প্রকাশনীর সাথে দীর্ঘ দিনের সুসম্পর্কের কিছুটা অবনতি ঘটেছিল রকিব হাসানের। এক পর্যায়ে ছাড়লেন নিজের প্রতিষ্ঠা করা সিরিজ 'তিন গোয়েন্দা'। এসব ঘটনা নিয়ে বাজারে অনেক গুজব চালু আছে। রকিব হাসান এবং কাজী আনোয়ার হোসেনের প্রচারবিমুখ স্বভাবের সুযোগ অনেকেই নানা রকম গালগপ্পো ফেদেছেন। সেবা ছাড়লেও 'কিশোর মুসা রবিন' সিরিজ নামে (পেপার ব্যাক বাদে, তবে পেপারব্যাকে অন্যান্য কিশোর থ্রিলার লিখতে পারবেন) বই প্রকাশ করার অধিকার থাকল রকিব হাসানের। রকিব হাসান কথামেলা, ক্যাথার্সিস থেকে 'কিশোর গোয়েন্দা' বা 'কিশোর ক্লাব' সিরিজ (অনিক, আবির, হিপো) শুরু করলেন, কিন্তু মানসম্মত গল্পের অভাবে কোনটাই আশানুরুপ জনপ্রিয়তা লাভে ব্যার্থ হল। ফলে কয়েকটা বই প্রকাশের পরই আর আলোর মুখ দেখল না সিরিজ দুটো। তবে দাম বেশি হওয়া সত্ত্বেও হোয়াইট প্রিন্টে প্রকাশিত 'কিশোর মুসা রবিন' সিরিজের বইগুলো মোটামুটি চলল রকিব হাসান এবং 'কিশোর-মুসা-রবিন'র সম্মিলিত জনপ্রিয়তার কারণে। এদিকে রকিব হাসান যুগ শেষ হবার পর তিন গোয়েন্দা পরল 'Ghost Writer'দের (যারা নিজেদের নাম গোপন করে অন্যের নামে বই লেখার জন্য চুক্তিবদ্ধ হন) হাতে। চুক্তিবদ্ধ লেখকরা বই লেখেন (বলা ভাল, অনুবাদ করেন) আর তা প্রকাশিত হতে লাগল শামসুদ্দিন নওয়াবের(সেবা প্রকাশনীর হাউসনেম, এই নামের আড়ালে বিভিন্ন লেখক লেখেন) ) নামে, এখনও এই ধারা অব্যাহত আছে। রকিব হাসানের পর সিরিজটি কেবলমাত্র একজন লেখকের নামে প্রকাশ করার জন্য এই ব্যাবস্থা নেয়া হয়।এটি নতুন কোন বিষয় নয়, পৃথিবীতে বহু সিরিজ এভাবে লেখা হত, এখনও হয়। তিন গোয়েন্দার মূল সিরিজ থ্রি ইনভেস্টিগেটরস এর মাত্র ১০ টা কাহিনী রবার্ট আর্থার লিখেছিলেন, বাকি ৪৫ টা লিখেছেন গোস্টরাইটারেরা। দি হার্ডি বয়েজ এরও অনেক কাহিনী গোস্ট রাইটাররা লিখেছেন। এত কিছুর পরেও যখন একক বইগুলো তেমন বিক্রি হচ্ছিলনা তখন কাজী শাহনূর হোসেনের পরামর্শে তিনটি নতুন কাহিনী একসাথে করে নতুন ভলিউম প্রকাশ শুরু হল (আগের ভলিউম গুলো হত পুরানো তিনটি করে বই নিয়ে)। ইতিমধ্যেই সেবার অন্যান্য সিরিজ যেমন, রোমহর্ষক, গোয়েন্দা রাজু, নীল ও ছোটমামা (কিশোর ও হীরু চাচা), কিশোর হরর থেকেও সব বই তিন গোয়েন্দায় রুপান্তর করা হয়ে গেছে। এভাবেই চলছে এখনও। পুরানো মান অভিমান ভুলে রকিব হাসান আবার অনিয়মিত ভাবে তিন গোয়েন্দা লেখা শুরু করেছেন সেবা থেকে (নতুন লেখা গুলোর বেশির ভাগই কথামেলা/ক্যাথার্সিস এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত লেখাগুলোর তিন গোয়েন্দা ভার্সন), কিন্তু মানসম্মত বিদেশী কাহিনির অভাবে সেই আগের মজা আর পাওয়া যাচ্ছেনা। অনেকেই ধারনা করেন যে সেবা থেকে সাম্প্রতিক সময়ে রকিব হাসানের নামে বের হওয়া বইগুলোর লেখক আসলে রকিব হাসান না, কেননা এধরনের নিম্নমানের লেখা রকিব হাসান লিখতে পারেন না। এটার উত্তরে নতুন কিছু বলার নেই, আগেই বলা হয়েছে। সেবা থেকে সাম্প্রতিক সময়ে তিন গোয়েন্দায় অ্যাডাপশন করা হচ্ছে 'ফারাওয়ে ট্রিজ' এবং 'স্পুকসভিল' সিরিজ। বর্তমানে করা হচ্ছে 'গুজবাম্পস' সিরিজ থেকে যা নিতান্তই বাচ্চাদের উপযোগী। মজার ব্যাপার হচ্ছে তিন গোয়েন্দার মূল সিরিজ, থ্রি ইনভেস্টিগেটরস'ও এখনও বের হয়! তবে শুধু জার্মানীতে, বছরে ৬ থেকে ৮ টা বই। এমনকি হার্ডি বয়েজ'ও এখনও বের হয়। তবে এখনকার বইগুলো আগের মত আর এত ভাল পিওর মিস্ট্রি বা ডিটেকটিভ ধরনের হয় না, বরং ফ্যান্টাসী/সাইফাই ধরনের হয়।  রকিব হাসান 'প্রথমা' থেকে যেগুলো লিখেছেন (রহস্যের দ্বীপ, হাইপারসনিক রহস্য, গোল্ডেন বাইক রহস্য), প্রত্যেকটাই এখনকার হার্ডি বয়েজের রূপান্তর। হার্ডি বয়েজের 'হাইপারসনিক সিক্রেট'র অবলম্বনে রকিব হাসান প্রথমা থেকে 'হাইপারসনিক রহস্য' লিখেছেন। আর জার্মান থ্রি ইনভেস্টিগেটরসের ইংরেজি সংস্করণ দুর্লভ হওয়ায় এটি থেকেও এডাপ্টেশন সম্ভব হচ্ছে না। এই বইগুলোর কিছু আমেরিকান সংস্করন বের হয়েছে, যেগুলো থেকে ইতিমধ্যেই তিন গোয়েন্দায় রূপান্তর করা হয়ে গেছে (ভূতুড়ে বিমান, ড্রাকুলার কফিন প্রভৃতি)। এখন প্রশ্ন হচ্ছে, সেই পুরনো তিন গোয়েন্দা কি আর ফিরে আসবেনা! উত্তর ভবিষ্যতের হাতে। অন্যান্য সিরিজগুলো লেখকের মৃত্যু এবং নানা কারনে বন্ধ হয়ে গেছে। আর তিন গোয়েন্দার মূল যে সিরিজ Robert Arthur, Jr. এর The Three Investigators, (এটি পরবর্তীতে শুধু গোস্ট রাইটাররাই লিখতেন, তবে তা ছিল মানসম্মত) লেখকের মৃত্যুর পর সেই সিরিজ (মূল আমেরিকান সিরিজ) আটকে আছে লেখকের বংশধর এবং প্রকাশকদের মধ্যে সৃষ্ট আইনি জটিলতার কারনে। এই জটিলতা মিটে সিরিজটা আবার নতুন করে শুরু হবে (যদিও সে সম্ভাবনা খুবই কম) সেই আশা করা ছাড়া আমাদের আর তেমন কিছুই করার নেই। তবে তারপরও আশার কথা, ভালমত খোঁজাখুঁজি করলে এখনও বেশকিছু ভালমানের বিদেশী কিশোর গোয়েন্দা সিরিজের বই পাওয়া যাবে। তবে হয়তো বইগুলো তিন গোয়েন্দায় রুপান্তর করতে গেলে বিস্তর পরিবর্তন এবং পরিশ্রম করতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে, সেই আগের মত যত্ন করে লিখতে হবে। তিন গোয়েন্দার আগের সুনামের জোড়ে, তিনটা করে নতুন কাহিনী একসঙ্গে দেয়াতে আর কুইজ, এমাসের তিন গোয়েন্দা সহ নানারকম আয়োজনের কারণে বর্তমান বইগুলো মোটামুটি ভালই বিক্রি হয়, বিশেষ করে অল্প বয়সী বাচ্চাদের কাছে ।

আশা করি তিন গোয়েন্দার সুদিন আবার ফিরবে। হোপ ফর দ্য বেস্ট!
লিখেছেন : রাতুল খান


সেবা প্রকাশনী থেকে প্রকাশিত বইসমূহের তালিকা:
  • ভলিউম ১/১ - (১,২,৩) তিন গোয়েন্দা , কঙ্কাল দ্বীপ, রূপালী মাকড়সা
  • ভলিউম ১/২ - (৪,৫,৬) ছায়াশ্বাপদ; মমি, রত্নদানো
  • ভলিউম ২/১ - (৭,৮,৯) প্রেতসাধনা; রক্তচক্ষু; সাগরসৈকত;
  • ভলিউম ২/২ - (১০,১১,১২) জলদস্যুর দ্বীপ ১, জলদস্যুর দ্বীপ ২; সবুজ ভূত
  • ভলিউম ৩/১ - (১৩,১৪,১৫) হারানো তিমি; মুক্তোশিকারী; মৃত্যুখনি;
  • ভলিউম ৩/২ - (১৬,১৭,১৮) কাকাতুয়া রহস্য, ছুটি; ভূতের হাসি;
  • ভলিউম ৪/১ - (১৯,২০,২১) ছিনতাই; ভীষণ অরণ্য ১, ভীষণ অরণ্য ২;
  • ভলিউম ৪/২ - (২২,২৩,২৪) ড্রাগন; হারানো উপত্যকা; গুহামানব;
  • ভলিউম ৫ - (২৫,২৬,২৭) ভীতুসিংহ; মহাকাশের আগন্তুক; ইন্দ্রজাল;
  • ভলিউম ৬ - (২৮,২৯,৩০) মহাবিপদ; খেপা শয়তান; রত্নচোর;
  • ভলিউম ৭ - (৩১,৩২,৩৩) পুরোনো শত্রু; বোম্বেটে; ভূতুড়ে সুড়ঙ্গ;
  • ভলিউম ৮ - (৩৪,৩৫,৩৬) আবার সম্মেলন; ভয়াল গিরি; কালো জাহাজ;
  • ভলিউম ৯ - (৩৭,৩৮,৩৯) পোচার; ঘড়ির গোলমাল; কানা বেড়াল;
  • ভলিউম ১০ - (৪০,৪১,৪২) বাক্সটা প্রয়োজন; খোঁড়া গোয়েন্দা; অথৈ সাগর ১,
  • ভলিউম ১১ - (৪৩,৪৪,৪৫) অথৈ সাগর ২; বুদ্ধির ঝিলিক; গোলাপী মুক্তো;
  • ভলিউম ১২ - (৪৬,৪৭,৪৮) প্রজাপতির খামার, পাগল সংঘ; ভাঙা ঘোড়া;
  • ভলিউম ১৩ - (৪৯,৫০,৫১) ঢাকায় তিন গোয়েন্দা; জলকন্যা; বেগুনী জলদস্যু;
  • ভলিউম ১৪ - (৫২,৫৩,৫৪) পায়ের ছাপ; তেপান্তর; সিংহের গর্জন;
  • ভলিউম ১৫ - (৫৫,৫৬,৫৭) পুরনো ভূত; জাদুচক্র; গাড়ির জাদুকর;
  • ভলিউম ১৬ - (৫৮,৫৯,৬০) প্রাচীন মূর্তি; নিশাচর; দক্ষিণের দ্বীপ;
  • ভলিউম ১৭ - (৬১,৬২,৬৩) ঈশ্বরের অশ্রু; নকল কিশোর; তিন পিশাচ;
  • ভলিউম ১৮ - (৬৪,৬৫,৬৬) খাবারে বিষ; ওয়ার্নিং বেল; অবাক কান্ড;
  • ভলিউম ১৯ - (৬৭,৬৮,৬৯) বিমান দুর্ঘটনা; গোরস্থানে আতঙ্ক; রেসের ঘোড়া;
  • ভলিউম ২০ - (৭০,৭১,৭২) খুন!; স্পেনের জাদুকর; বানরের মুখোশ;
  • ভলিউম ২১ - (৭৩,৭৪,৭৫) ধূসর মেরু; কালো হাত; মূর্তির হুঙ্কার;
  • ভলিউম ২২ - (৭৬,৭৭,৭৮) চিতা নিরুদ্দেশ; অভিনয়; আলোর সঙ্কেত;
  • ভলিউম ২৩ - (১০০,১০৪,১০৫) পুরানো কামান; গেলো কোথায়; ওকিমুরো কর্পোরেশন;
  • ভলিউম ২৪ - (১০৭,১০৮,১০৯) অপারেশন কক্সবাজার; মায়া নেকড়ে; প্রেতাত্মার প্রতিশোধ;
  • ভলিউম ২৫ - (৭৯,৮২,৯৮) জিনার সেই দ্বীপ; কুকুরখেকো ডাইনী; গুপ্তচর শিকারী;
  • ভলিউম ২৬ - (৮১,১০৬,১১১) ঝামেলা; বিষাক্ত অর্কিড; সোনার খোঁজে;
  • ভলিউম ২৭ - (৮০,১১২,১১৪) ঐতিহাসিক দূর্গ; রাতের আঁধারে; তুষার বন্দি;
  • ভলিউম ২৮ - (৯৪,১১৩,১২১) ডাকাতের পিছে; বিপজ্জনক খেলা; ভ্যাম্পায়ারের দ্বীপ;
  • ভলিউম ২৯ - (১১৬,১১৭,১২০) আরেক ফ্রাঙ্কেনস্টাইন; মায়াজাল; সৈকতে সাবধান;
  • ভলিউম ৩০ - (৮৩,১১০,১১৯) নরকে হাজির; ভয়ঙ্কর অসহায়; গোপন ফর্মুলা;
  • ভলিউম ৩১ - (৮৭,৮৯,১০৩) মারাত্মক ভুল; খেলার নেশা; মাকড়শা মানব;
  • ভলিউম ৩২ - (১১৫,১১৮,১২২) প্রেতের ছায়া; রাত্রি ভয়ঙ্কর; খেপা কিশোর;
  • ভলিউম ৩৩ - (৯৭,৯৯,১০২) শয়তানের থাবা; পতঙ্গ ব্যবসা; জাল নোট;
  • ভলিউম ৩৪ - (৮৬,১২৩,১২৪) যুদ্ধ ঘোষণা; দ্বীপের মালিক; কিশোর জাদুকর;
  • ভলিউম ৩৫ - (৯৩,৯৫,১২৫) নকশা; মৃত্যুঘড়ি; তিন বিঘা;
  • ভলিউম ৩৬ - (তিন বন্ধু ১৭, তিন গোয়েন্দা- ১২৬,১২৭) টক্কর; দক্ষিণ যাত্রা; গ্রেট রবিনিয়োসো;
  • ভলিউম ৩৭ - (তিন বন্ধু ১২, তিন গোয়েন্দা- ১২৮,১৩০) ভোরের পিশাচ; গ্রেট কিশোরিয়োসো; নিখোঁজ সংবাদ;
  • ভলিউম ৩৮ - (তিন বন্ধু ৮, তিন গোয়েন্দা- ৮৫,৯১) উচ্ছেদ; ঠকবাজি; দিঘির দানো;
  • ভলিউম ৩৯ - (৯০,৯৬,১৩১) বিষের ভয়; জলদস্যুর মোহর; চাঁদের ছায়া;
  • ভলিউম ৪০ - (তিন বন্ধু ১৩, তিন গোয়েন্দা- ১২৯,১৩২) অভিশপ্ত লকেট; গ্রেট মুসাইয়োসো; অপারেশন অ্যালিগেটর;
  • ভলিউম ৪১ - (তিন বন্ধু ১৯, তিন গোয়েন্দা- ১৩৫,১৩৮) নতুন স্যার; মানুষ ছিনতাই; পিশাচ কন্যা;
  • ভলিউম ৪২ - (তিন বন্ধু ১৮, তিন গোয়েন্দা- ১৩৪,১৩৯) এখানেও ঝামেলা; দুর্গম কারাগার; ডাকাত সর্দার;
  • ভলিউম ৪৩ - (তিন বন্ধু ২২, তিন গোয়েন্দা- ১৩৭,১৪০) আবার ঝামেলা; সময় সুড়ঙ্গ; ছদ্মবেশী গোয়েন্দা;
  • ভলিউম ৪৪ - (১৩৩,১৩৬,১৪১) প্রত্নসন্ধান; নিষিদ্ধ এলাকা; জবরদখল;
  • ভলিউম ৪৫ - (তিন বন্ধু ২৬, তিন গোয়েন্দা- ৮৪,১০১) বড়দিনের ছুটি; বিড়াল উধাও; টাকার খেলা;
  • ভলিউম ৪৬ - (তিন বন্ধু ১, তিন গোয়েন্দা- ৯২,১৪৬) আমি রবিন বলছি; উল্কির রহস্য; নেকড়ের গুহা;
  • ভলিউম ৪৭ - (তিন বন্ধু ৩, তিন গোয়েন্দা- ১৪৫,১৪২) নেতা নির্বাচন; সি.সি.সি; যুদ্ধযাত্রা;
  • ভলিউম ৪৮ - (গোয়েন্দা রাজু, তিন গোয়েন্দা - ১৪৭,১৪৮) হারানো জাহাজ; শ্বাপদের চোখ; পোষা ডাইনোসর;
  • ভলিউম ৪৯ - (তিন বন্ধু ২০, তিন গোয়েন্দা- ৮৮,১৪৯) মাছির সার্কাস; মঞ্চভীতি; ডীপ ফ্রিজ;
  • ভলিউম ৫০ - (তিন বন্ধু ১৪, তিন গোয়েন্দা ১৫০, গোয়েন্দা রাজু ১৫) কবরের প্রহরী; তাসের খেলা; খেলনা ভালুক;
  • ভলিউম ৫১ - (তিন বন্ধু ১৫, তিন গোয়েন্দা ১৫২, রোমহর্ষক ৯) পেঁচার ডাক; প্রেতের অভিশাপ; রক্তমাখা ছোরা;
  • ভলিউম ৫২ - (তিন বন্ধু ৪, তিন গোয়েন্দা ১৫৫, রোমহর্ষক ১০) উড়ো চিঠি; স্পাইডারম্যান; মানুষখেকোর দেশে;
  • ভলিউম ৫৩ - (তিন বন্ধু ২৫, তিন গোয়েন্দা ১৪৩, অ্যাডভেঞ্চার ৩) মাছেরা সাবধান; সীমান্তে সংঘাত; মরুভূমির আতঙ্ক;
  • ভলিউম ৫৪ - (তিন বন্ধু ২, তিন গোয়েন্দা ১৪৪, রোমহর্ষক ১১) গরমের ছুটি; স্বর্গদ্বীপ; চাঁদের পাহাড়;
  • ভলিউম ৫৫ - (তিন বন্ধু ৬, তিন গোয়েন্দা ১৫৮, গোয়েন্দা রাজু ১৬) রহস্যের খোঁজে; বাংলাদেশে তিন গোয়েন্দা; টাক রহস্য;
  • ভলিউম ৫৬ - হারজিত; জয়দেবপুরে তিন গোয়েন্দা; ইলেকট্রনিক্স আতঙ্ক;
  • ভলিউম ৫৭ - ভয়াল দানব; বাঁশি রহস্য; ভূতের হাসি;
  • ভলিউম ৫৮ - মোমের পুতুল; ছবি রহস্য; সুরের মায়া;
  • ভলিউম ৫৯ - চোরের আস্তানা; মেডেল রহস্য; নিশির ডাক;
  • ভলিউম ৬০ - শুঁটকি বাহিনী; টাইম ট্র্যাভেল; শুঁটকি শত্রু;
  • ভলিউম ৬১ - চাঁদের অসুখ; ইউএফও রহস্য; মুকুটের খোঁজে তিন গোয়েন্দা;
  • ভলিউম ৬২ - যমজ ভূত; ঝড়ের বনে; মোমপিশাচের জাদুঘর;
  • ভলিউম ৬৩ - ড্রাকুলার রক্ত; সরাইখানায় ষড়যন্ত্র; হানাবাড়িতে তিন গোয়েন্দা;
  • ভলিউম ৬৪ - মায়াপথ; হীরার কার্তুজ; ড্রাকুলা-দুর্গে তিন গোয়েন্দা;
  • ভলিউম ৬৫ - বিড়ালের অপরাধ; রহস্যভেদী তিন গোয়েন্দা; ফেরাউনের কবরে;
  • ভলিউম ৬৬ - পাথরে বন্দি; গোয়েন্দা রোবট; কালো পিশাচ;
  • ভলিউম ৬৭ - ভূতের গাড়ি; হারানো কুকুর; গিরিগুহার আতঙ্ক;
  • ভলিউম ৬৮ - টেরির দানো; বাবলি বাহিনী; শুঁটকি গোয়েন্দা;
  • ভলিউম ৬৯ - পাগলের গুপ্তধন; দুখী মানুষ; মমির আর্তনাদ;
  • ভলিউম ৭০ - পার্কে বিপদ; বিপদের গন্ধ; ছবির জাদু;
  • ভলিউম ৭১ - পিশাচ বাহিনী; রত্নের সন্ধানে; পিশাচের থাবা;
  • ভলিউম ৭২ - ভিনদেশী রাজকুমার; সাপের বাসা; রবিনের ডায়রি;
  • ভলিউম ৭৩ - পৃথিবীর বাইরে; ট্রেন ডাকাতি; ভূতুড়ে ঘড়ি;
  • ভলিউম ৭৪ - কাওয়াই দ্বীপের মুখোশ; মহাকাশের কিশোর; ব্রাউন্সভিলে গন্ডগোল;
  • ভলিউম ৭৫ - কালো ডাক; সিংহ নিরুদ্দেশ; ফ্যান্টাসিল্যান্ড;
  • ভলিউম ৭৬ - মৃত্যুর মুখে তিন গোয়েন্দা; পোড়াবাড়ির রহস্য; লিলিপুট-রহস্য;
  • ভলিউম ৭৭ - চ্যাম্পিয়ন গোয়েন্দা; ছায়াসঙ্গী; পাতালঘরে তিন গোয়েন্দা;
  • ভলিউম ৭৮ - চট্টগ্রামে তিন গোয়েন্দা; সিলেটে তিন গোয়েন্দা; মায়াশহর;
  • ভলিউম ৭৯ - লুকানো সোনা; পিশাচের ঘাঁটি; তুষারমানব;
  • ভলিউম ৮০ - মুখোশ পরা মানুষ; অদৃশ্য রশ্মি; গোপন ডায়েরি;
  • ভলিউম ৮১ - কালো পর্দার অন্তরালে; ভয়াল শহর; সুমেরুর আতঙ্ক;
  • ভলিউম ৮২ - বনদস্যুর কবলে; গাড়ি চোর; পুতুল-রহস্য;
  • ভলিউম ৮৩ - খনিতে বিপদ; গুহা রহস্য; কিশোরের নোটবুক;
  • ভলিউম ৮৪ - মৃত্যুগুহায় বন্দি; বিষাক্ত ছোবল; শুঁটকি রাজকুমার;
  • ভলিউম ৮৫ - গুপ্তধনের সন্ধানে; শয়তানের জলাভূমি; সেরা গোয়েন্দা;
  • ভলিউম ৮৬ - পাহাড়ে বন্দি; বারমুডা অভিযান; রহস্যের হাতছানি;
  • ভলিউম ৮৭ - মমি রহস্য; ভাইরাস আতঙ্ক; তালিকা-রহস্য;
  • ভলিউম ৮৮ - পিছনে কে?; খুনে তান্ত্রিক; কালো আলখেল্লা;
  • ভলিউম ৮৯ - বোম্বেটের সিন্দুক; মারাত্মক বিপদ; হারানো তলোয়ার;
  • ভলিউম ৯০ - হিমগিরিতে সাবধান; সাগরে শঙ্কা; খেপা জাদুকর;
  • ভলিউম ৯১ - ক্যামেরার চোখ; ভ্যাম্পায়ারের ছায়া; ভূতুড়ে বাড়ি;
  • ভলিউম ৯২ - জিন্দালাশের পিছে; অগ্নিগিরি অভিযান; গবলিনের কবলে;
  • ভলিউম ৯৩ - পিশাচের আস্তানা; উড়ন্ত রবিন; অন্য ভুবনের কিশোর;
  • ভলিউম ৯৪ - সময় সুড়ঙ্গে আবার; হিমপিশাচের কবলে; ছায়ামানবী;
  • ভলিউম ৯৫ - মরণ সঙ্কেত; জলদস্যুর গুপ্তধন; গোলমাল;
  • ভলিউম ৯৬ - সাগরতীরে তিন গোয়েন্দা; দ্বীপরহস্য; দুর্গরহস্য;
  • ভলিউম ৯৭ - ভেল্কিবাজ; মঙ্গলের অতিথি; প্রেতচক্র;
  • ভলিউম ৯৮ - ঝড়ের দ্বীপ; জিন্দালাশের মুখোমুখি; তুষারগিরি-রহস্য;
  • ভলিউম ৯৯ - রুদ্রসাগর; মূর্তিচোর; মহাকাশের দূত;
  • ভলিউম ১০০ - (নীল-ছোটমামা ৩) নিঝুমপুরের কান্ড; তুষারদানো; খুলিগুহার রহস্য;
  • ভলিউম ১০১ - (নীল-ছোটমামা ৪) প্রেত বৈমানিক; ছায়া কালো কালো; বাতিঘরের পিশাচ;
  • ভলিউম ১০২ - গুপ্তদূত; গ্রহান্তরের বন্ধু; জাদুঘরের দানব;
  • ভলিউম ১০৩/১ - মাদক-রহস্য; গুপ্তধনের নকশা; ভয়ের মুখোশ;
  • ভলিউম ১০৩/২ - অশুভ পাথর; দানবের চোখ; হারানো মমি;
  • ভলিউম ১০৪/১ - (নীল-ছোটমামা ১) নিখোঁজ মেয়ে; মৃতনগরী; বনের খাঁচায়;
  • ভলিউম ১০৪/২ - গোরস্থানে সাবধান; নেকড়ের বনে; খাবার চোর;
  • ভলিউম ১০৫/১ - (নীল-ছোটমামা ১২) ভূতুড়ের ট্রেন; ইয়েতি রহস্য; ক্যাপ্টেন কিডের গুপ্তধন;
  • ভলিউম ১০৫/২ - লকেট রহস্য; শুঁটকির পেট শো; পান্না-রহস্য;
  • ভলিউম ১০৬/১ - (নীল-ছোটমামা ৮) ভূতুড়ে শহর; রোবট-রহস্য; ইচ্ছাপূরণ;
  • ভলিউম ১০৬/২ - লাটসাহেব; পাজি বিড়াল; ভৌতিক দুর্গ;
  • ভলিউম ১০৭/১ - (নীল-ছোটমামা ১০) যন্ত্রপিশাচ; বিভীষণের জাগরণ; কঙ্কাল-রহস্য;
  • ভলিউম ১০৭/২ - টেরোডাকটিলের থাবা; পাহাড়ী দানো; রাজকুমারের খোঁজে;
  • ভলিউম ১০৮/১ - (নীল-ছোটমামা ৯) অভিশপ্ত হোটেল; সবুজ মৃত্যু; হারকিউলিস রহস্য;
  • ভলিউম ১০৮/২ - বনভূমির আতঙ্ক; বামন ভূত; ড্রাকুলার আলখেল্লা;
  • ভলিউম ১০৯/১ - ওয়ান্ডারম্যান; খুনে রোবট; নেকড়ের গর্জন;
  • ভলিউম ১০৯/২ - আবার মায়া নেকড়ে; টি-রেক্স রহস্য; বনের ডায়েরি;
  • ভলিউম ১১০/১ - (নীল-ছোটমামা ৭) বিদায়, মুসা!; বাক্স রহস্য; মৃত্যু-মমির অভিশাপ;
  • ভলিউম ১১০/২ - অদৃশ্য হাত; সার্কাসের তাবু; চাঁদের মানুষ;
  • ভলিউম ১১১/১ - (নীল-ছোটমামা ১১) ঠগবাজ; মৃত্যুর মুখোমুখি; হারানো ক্যামেরা;
  • ভলিউম ১১১/২ - দুঃস্বপ্নের খেলা-১; দুঃস্বপ্নের খেলা-২; ডায়নোসরের উপত্যকা;
  • ভলিউম ১১২/১ - (নীল-ছোটমামা ২) জাদুকরের ভেল্কি; মিশর রহস্য; হিম মৃত্যুর ফাঁদে;
  • ভলিউম ১১২/২ - ছায়ামূর্তি; গ্রহান্তরের দুঃস্বপ্ন; ভুতূড়ে খামার;
  • ভলিউম ১১৩/১ - (নীল-ছোটমামা ৬) নির্জন উপত্যকা; ভিনগ্রহে বিপদ; ডাইনীর কবলে;
  • ভলিউম ১১৩/২ - ফুলচোর ১; ফুলচোর ২; গৃহযুদ্ধ;
  • ভলিউম ১১৪/১ - বুদ্ধির খেলা; অরণ্যের প্রতিশোধ; ভুতুড়ে বিমান;
  • ভলিউম ১১৪/২ - ম্যাজিক শো; কালঘুম; মঞ্চনাটক;
  • ভলিউম ১১৫/১ - ঘোড়াচোর কিশোর; জাদুর ঘোড়া; দ্বীপের দানো;
  • ভলিউম ১১৫/২ - পাহাড়ে আতঙ্ক; ভুতুড়ে বর্ম; ভুমিকম্প;
  • ভলিউম ১১৬/১ - দৈত্যের গুহায় তিনগোয়েন্দা; রহস্যজাল; গ্রীনহিলসের গুপ্তধন;
  • ভলিউম ১১৬/২ - আধারে কে; জলাভূমির আতঙ্ক; ভুতুড়ে দূর্গ;
  • ভলিউম ১১৭/১ - সময়সুড়ঙ্গে মহাবিপদ; খুন-রহস্য; ছুটিতে ছোটাছুটি;
  • ভলিউম ১১৭/২ - আমিই কিশোর; আলাস্কা অভিযান; আমাজনের গহীনে;
  • ভলিউম ১১৮/১ - চোরের পিছে; গোলকধাধা; চিঠির ফাঁদে;
  • ভলিউম ১১৮/২ - বিভীষিকার প্রহর; আমাজনের ভয়ঙ্কর!; জিন্দা লাশ ভার্সেস তিন গোয়েন্দা;
  • ভলিউম ১১৯/১ - কালকেউটের ছোবল; ফারাও রাণীর পিরামিডে; বিপদে মুসা!;
  • ভলিউম ১১৯/২ - ভয়াল সেই রাত; ভুতুড়ে আয়না; জঙ্গলে বিপদ!;
  • ভলিউম ১২০/১ - ভয়াল দানোর কবলে; কঙ্কাল উধাও; শাপমোচন;
  • ভলিউম ১২০/২ - ওপার থেকে; জ্যান্ত ভুত; দেবতার শহরে;
  • ভলিউম ১২১/১ - শ্যারনের ডায়েরী; ড্রাকুলার কফিন; খেলার আসর;
  • ভলিউম ১২১/২ - কুয়াশাদ্বীপ; ভূতুড়ে বনের রহস্য; নেকলেস রহস্য;
  • ভলিউম ১২২ - কালো জাদুকরী; গুপ্তধন উদ্ধার; বাজ পাখির পালক;
  • ভলিউম ১২৩ - অভিশপ্ত পালক; কঙ্কাল শহর; আবার রেসের ঘোড়া;
  • ভলিউম ১২৪ - মৃত্যুর ডাক; শেষ চিৎকার; ভয়ের বাঁশি;
  • ভলিউম ১২৫ - জল্লাদের কবলে; পিশাচীর হাসি; ভয়াল দ্বীপ;
  • ভলিউম ১২৬ - ড্রাগনের গুহা; মুন্ডুকাটা ভূত; গুহামানবের দেশে;
  • ভলিউম ১২৬/২ - নিখোঁজ বিমান; শিকারী বাজপাখি; সময়-সুড়ঙ্গের রবিন;
  • ভলিউম ১২৭ - অমঙ্গলের ছায়া; খুনি লাশ; ড্রাগনরাজার দেশে;
  • ভলিউম ১২৮ - স্বাধীনতা তুমি; ভুতুড়ে জাহাজ; লোভী শয়তান;
  • ভলিউম ১২৯ - মমির হুংকার; মত্স্যকুমারী; টাইরনের দানো;
  • ভলিউম ১২৯/২ - ডেথসিটির দানব; ভুতুড়ে রক্ত-১; ভুতুড়ে রক্ত-২;
  • ভলিউম ১৩০ - রত্নগুহা; অশুভ আত্না; ভয়ের জগত;
  • ভলিউম ১৩০/২ - ভুতের শহর; ভিনগ্রহের ভ্যাম্পায়ার; মেলায় ঝামেলা;
  • ভলিউম ১৩১ - ভয়-ভুতুড়ে; আসল-নকল;মরুদস্যু;
  • ভলিউম ১৩২ - আমি ভূত; মহাকাশের ভয়ঙ্কর; রহস্যভেদী;
  • ভলিউম ১৩৩ - অদেখা ভুবনের সে; প্যালেস থিয়েটার-রহস্য; সময়ের চাবি-রহস্য;
  • ভলিউম ১৩৪ - মমি ভয়ঙ্কর; রাজা আর্থারের গুপ্তধন; ভৌতিক ছবি;
  • ভলিউম ১৩৫ - সূত্রের সন্ধানে; অমঙ্গলের পূর্বাভাস; ভূতুড়ে পুতুল;
  • ভলিউম ১৩৬ - নেকড়েমানুষ; মারণাস্ত্র; ভ্যাম্পায়ারের পদধ্বনি;
  • ভলিউম ১৩৭ - নিঝুম রাতের আতঙ্ক; খলিফার দরবারে; অতল আতঙ্ক;
  • ভলিউম ১৩৮ - দেবদূত; হারানো গাঁয়ের রহস্য; জিন্দালাশের আস্তানা;
  • ভলিউম ১৩৯ - সার্কাস- রহস্য; ভুতুড়ে জাহাজের রহস্য; আশ্চরজন্তু;
  • ভলিউম ১৩৯/২ - স্বর্গে বিপদ; অপারেশন ডেমন; রহস্য যখন জটিল;
  • ভলিউম ১৪০ - গ্রেমলিন; ঘড়ি রহস্য; মেঘ ড্রাগন;
  • ভলিউম ১৪০/২ - ক্যামেলটের জাদুকর; কয়েন রহস্য; মৃত্যুকূপ;
  • ভলিউম ১৪১ - দ্বীপের রাজা; গুপ্তনগরী; ম্যাক লরেন্সের উইল;
  • ভলিউম ১৪১/২ - ডাইনোসরের হাড়; কার্নিভাল; জলদানবী;
  • ভলিউম ১৪২ - রেডিও স্টেশন; কিশোর দ্য গ্রেট; হাঙুরে পিশাচ!
  • ভলিউম ১৪২/২ - লটারি-রহস্য; ইউনিকর্নের খোঁজে; জলদস্যুর নকশা;
Tin Goyenda Logo
© তিন গোয়েন্দা অর্গানাইজেশন

এক ক্লিকেই ডাউনলোড, সম্পুর্ন এড মুক্ত

তিন গোয়েন্দার (Tin Goyenda) যতগুলো বই ইন্টারনেটে আছে সব গুলোই এখন পাচ্ছেন এক জায়গায়, এক পেজে সরাসরি ডাউনলোড লিংক সহ। প্রাইভেট সার্ভার ও ইন্টারনেট আর্কাইভ এর সার্ভারে ফাইল গুলো আপলোড করায় এক ক্লিকেই ডাউনলোড হবে আপনার কাঙ্খিত তিন গোয়েন্দার ফাইল টি।


❔❔❔


ভিজিট করুনঃ


তিন গোয়েন্দা অর্গ


তিন গোয়েন্দার রিভিউ, ফ্যান ফিকশন, ব্লগ, তথ্যশালা তৈরি পূর্ণাঙ্গ ওয়েবসাইট।

❕❕❕








  1. ভলিউম ১-১ - 18.5M
  2. ভলিউম ১-২ - 13.3M
  3. ভলিউম ২-১ - 7.0M
  4. ভলিউম ২-২ - 6.7M
  5. ভলিউম ৩-১ - 13.2M
  6. ভলিউম ৩-২ - 12.3M
  7. ভলিউম ৪-১ - 5.8M
  8. ভলিউম ৪-২ - 10.6M
  9. ভলিউম ৫ - 14.1M
  10. ভলিউম ৬ - 5.6M
  11. ভলিউম ৭ - 6.2M
  12. ভলিউম ৮ - 11.8M
  13. ভলিউম ৯ - 7.3M
  14. ভলিউম ১০ - 6.6M
  15. ভলিউম ১১ - 6.2M
  16. ভলিউম ১২ - 6.8M
  17. ভলিউম ১৩ - 9.0M
  18. ভলিউম ১৪ - 7.1M
  19. ভলিউম ১৫ - 7.3M
  20. 40472413-261962334657349-644167862298083328-o
  21. ভলিউম ১৬ - 10.6M
  22. ভলিউম ১৭ - 7.0M
  23. ভলিউম ১৮ - 7.4M
  24. ভলিউম ১৯ - 7.3M
  25. ভলিউম ২০ - 9.2M
  26. ভলিউম ২১ - 9.5M
  27. ভলিউম ২২ - 6.2M
  28. ভলিউম ২৩ - 16.4M
  29. ভলিউম ২৪ - 64.0M
  30. ভলিউম ২৫ - 24.3M
  31. ভলিউম ২৬ - 16.7M
  32. ভলিউম ২৭ - 13.8M
  33. ভলিউম ২৮ - 18.2M
  34. ভলিউম ২৯ - 5.7M
  35. ভলিউম ৩০ - 8.1M
  36. ভলিউম ৩১ - 12.1M
  37. ভলিউম ৩২ - 9.4M
  38. ভলিউম ৩৩ - 10.6M
  39. ভলিউম ৩৪ - 11.8M
  40. ভলিউম ৩৫ - 8.0M
  41. ভলিউম ৩৬ - 16.9M
  42. ভলিউম ৩৭ - 15.6M
  43. ভলিউম ৩৮ - 14.6M
  44. ভলিউম ৩৯ - 11.4M
  45. ভলিউম ৪০ - 15.9M
  46. ভলিউম ৪১ - 16.6M
  47. ভলিউম ৪২ - 21.0M
  48. ভলিউম ৪৩ - 14.7M
  49. ভলিউম ৪৪ - 11.2M
  50. ভলিউম ৪৫ - 11.3M
  51. ভলিউম ৪৬ - 9.8M
  52. ভলিউম ৪৭ - 10.7M
  53. ভলিউম ৪৮ - 7.7M
  54. ভলিউম ৪৯ - 5.4M
  55. ভলিউম ৫০ - 9.4M
  56. ভলিউম ৫১ - 12.1M
  57. ভলিউম ৫২ - 12.5M
  58. ভলিউম ৫৩ - 17.9M
  59. ভলিউম ৫৪ - 9.0M
  60. ভলিউম ৫৫ - 23.0M
  61. ভলিউম ৫৬ - 5.7M
  62. ভলিউম ৫৭ - 8.7M
  63. ভলিউম ৫৮ - 6.8M
  64. ভলিউম ৫৯ - 11.8M
  65. ভলিউম ৬০ - 9.8M
  66. ভলিউম ৬১-১ - 2.9M
  67. ভলিউম ৬১-২ - 4.6M
  68. ভলিউম ৬১-৩ - 3.9M
  69. ভলিউম ৬২-১ - 4.4M
  70. ভলিউম ৬৩-১ - 4.0M
  71. ভলিউম ৬৫ - 7.0M
  72. ভলিউম ৬৯-১ 4.0M
  73. ভলিউম ৭০-১ - 3.0M
  74. ভলিউম ৭৩-১ - 3.0M
  75. ভলিউম ৭৪-৩ - 20M
  76. ভলিউম ৯০-১ - 0.7M
  77. ভলিউম ৯০-৩ - 1.0M
  78. ভলিউম ৯৬-২ - 2.0M
  79. ভলিউম ৯৯-১ - 3.0M
  80. ভলিউম ১০৯ - 5.0M
  81. ভলিউম ১২৬-১ - 2.0M
  82. ভলিউম ১২৭ - 19.0M
আরো আসছে...


Tin Goyenda Organization
© তিন গোয়েন্দা অর্গানাইজেশন


এছাড়াও রয়েছে গুগল ড্রাইভ লিংক

প্রথম ড্রাইভ লিংক

তিন গোয়েন্দার বই গুলো গুগল ড্রাইভের একটি ফোল্ডার থেকেও ডাউনলোড করে নিতে পারেন।এই ফোল্ডারটি তাহরিম ধ্রুবর ফেসবুক পোস্ট থেকে সংগ্রহীত।

দ্বিতীয় ড্রাইভ লিংক

বইপোকাদের আড্ডাখানা গ্রূপে উম্মে শারিকার পোস্ট থেকে সংগৃহীত। ১-৬০ ভলিউম ও অন্যান্য আরো কিছু টুকরো টুকরো ভলিউম আছে।


ট্যাগ সমূহ/TAGS
তিন গোয়েন্দা ফ্রি ডাউনলোড
তিন গোয়েন্দা সমগ্র
তিন গোয়েন্দা ভলিউম ১/১
তিন গোয়েন্দা বই pdf download
তিন গোয়েন্দা ভলিউম ১৪১
তিন গোয়েন্দা রকিব হাসান
তিন গোয়েন্দা ভলিউম ১৭
tin goyenda free pdf download
tin goyenda volume 1
tin goyenda volume 72
tin goyenda বই
tin goyenda volume 5
tin goyenda volume list
তিন গোয়েন্দা pdf download
tin goyenda konkal dip
তিন গোয়েন্দা ভলিউম ৫
All Books Of Tin Goyenda